কাটা মসলায় মাংস ভুনা
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিবো এবং হালকা নেড়ে গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে মাংস দিয়ে দিবো,সাথে টকদই ও ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা ও লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আস্ত শুকনা মরিচ কয়েকটা ছড়িয়ে দিবো।২টে চামচ ভিনেগার দিয়ে ভালো করে সব নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করবো প্রায় দেড় ঘন্টা।
- 2
এই রান্নাতেও কোন হলুদ গুঁড়া ব্যবহার করা হয়না,কোন অতিরিক্ত পানি ও ব্যবহার করা হয়না,মাংস থেকে মে পানি উঠবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে।আল হলুদ গুঁড়া ছাড়াও মাংসের রং অসাধারণ হবে।এবারে ঠিক দেড় ঘণ্টা পর ঢাকনা তুলে গোলমরিচ গুঁড়া ছড়িয়ে ভালো করে আবারো সব নেড়েচেড়ে ৫মিনিট চুলায় রেখে নামিয়ে নিবো।
- 3
সবশেষে নামিয়ে গরম বাসমতি চালের ভাত এর সাথে পরিবেশন করবো কাটা মসলায় মাংস ভুনা।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি