আস্ত ফুলকপির রোষ্ট

#রান্না
ফুলকপি শীতের সবজির মধ্যে অন্যতম।এই ফুলকপির রোষ্ট আমার আজকের রেসিপি।
আস্ত ফুলকপির রোষ্ট
#রান্না
ফুলকপি শীতের সবজির মধ্যে অন্যতম।এই ফুলকপির রোষ্ট আমার আজকের রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি ফুলকপির ডাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি তেল সামান্য লবণ দিয়ে পানি ফুটিয়ে তাতে ফুলকপি টা ভাপ দিয়ে নিবো। এবং পানি টা ফুলকপি তে যাতে শুকিয়ে যায় এভাবে পানি দিয়েই ভাপ দিতে হবে।
- 2
এবারে ভাপ দেয়া আস্ত ফুলকপি টা কে ভেজে নিবো। সেজন্য একটি পরিমানে ২টে চামচ ঘি ও ২টে চামচ সয়াবিন তেল মিশিয়ে একসাথে গরম করে ফুলকপি টা এপিঠ ওপিঠ ব্রাউন করে ভেজে নামিয়ে নিবো।
- 3
এবারে একই পরিমানে এক ই তেলে তেজপাতা, এলাচ লবঙ্গ ফোরন দিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তা করে নিবো। এবং সামান্য পানি দিয়ে তাতে সব রকমের মসলা দিয়ে মসলা কষিয়ে নিবো। এবং কাজুবাদাম বাটা টা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে রাখা আস্ত ফুলকপি টা দিয়ে এপিঠ ওপিঠ উল্টে নেড়েচেড়ে গরম মসলা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করবো ১০ মিনিট।
- 4
১০ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে গ্ৰেভী ঘন হয়ে নামিয়ে নিবো।
- 5
সবশেষে,উপরে বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো মজাদার আস্ত ফুলকপির রোষ্ট।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (6)