দুধপুলি (Doodh puli recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
বাংলার এক অতি জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি দুধপুলি যা সাধারণত পৌষ পার্বণের সময়ে বহু বাঙালি বাড়িতে বানানো হয়ে থাকে।।
দুধপুলি (Doodh puli recipe in Bengali)
#সংক্রান্তির রেসিপি
বাংলার এক অতি জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি দুধপুলি যা সাধারণত পৌষ পার্বণের সময়ে বহু বাঙালি বাড়িতে বানানো হয়ে থাকে।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ পুলির পুর বানিয়ে নিতে হবে,তার জন্য কড়াইতে নারকেল কোরা ও গুঁড় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস জ্বালাতে হবে ক্রমাগত নাড়াচাড়া করে যখন গুঁড়ের রসটা বেশ শুকিয়ে আসবে তখন খোয়াক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই পুর রেডি।
- 2
এরপর পুলির ডো বানিয়ে নিতে হবে,তারজন্য কড়াইতে জল দিতে হবে ও সামান্য লবণ দিতে হবে,জল ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
- 3
একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার চালের মন্ডটি থেকে সমান ভাগের লেচি কেটে নিতে হবে প্রত্যেকটি লেচিকে সামান্য গর্ত করে তাতে নারকেলের পুর দিয়ে দুদিকটা সামান্য চেপে মুড়ে পুলির আকারে গড়ে নিতে হবে ।
- 4
এবার কড়াইতে মিডিয়াম আঁচে দুধ জ্বাল করে নিয়ে তাতে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নিতে হবে।
- 5
দুধ ঘন হয়ে এলে তাতে পাটালি ও সামান্য নুন দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, এরপর তাতে তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে হাই ফ্লেমে দুধ ক্রমশ ফোটাতে হবে।
- 6
দুধ ফুটে উঠলে পুলি গুলো সিদ্ধ হয়ে গেলে তখন গ্যাস লো ফ্লেমে করে দিয়ে এক থেকে দেড় মিনিট ফোটাতে হবে।
- 7
দেড় মিনিট পর গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দুধ পুলি।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি