মেথি পরোটা(Methi paratha recipe in Bengali)

Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld
মেথি পরোটা(Methi paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
উষ্ণ গরম জল দিয়ে আটা ভাল করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতের তালুতে অল্প সাদা তেল নিয়ে আটা তে মেখে রেখে দেব।
- 2
আলুটি সেদ্ধ করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আলু চটকে দিয়ে দেব।তার সাথে একটি টমেটো কুচি দিয়ে দেব।এরপর লেবুর রস মিশিয়ে দেব।তারপর মেথি পাতা টি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সবশেষে ধনেপাতা দিয়ে ডো তৈরি করে নেব।
- 3
এরপর আটা টি হাতের তালুতে চেপে নিয়ে তার মধ্যে মেথি আলু টি এক চামচ করে ভরে তারপর সুন্দর করে বেলে নেব।
- 4
এবার ফ্রাইংপ্যানে বেলে রাখা রুটিটি দিয়ে দেব। এপাশ-ওপাশ একটু ভেজে নিয়ে তার ওপরে সাদা তেল ছড়িয়ে দিয়ে ভাল করে উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মেথির পরোটা।
- 5
গরম গরম নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মেথির পরোটা আর পরিবেশন করব যে কোনো পছন্দের সবজির সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14461878











মন্তব্যগুলি