রান্নার নির্দেশ
- 1
ডাল ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারে নিন,এর ভেতরে, একে একে ডাল, আদা কুচি, রসুন কোয়া,কাচাঁ মরিচ, অল্প পরিমাণ ধনিয়া পাতা,লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সিটি দিয়ে নামিয়ে নিন, সিদ্ধ না হলে আরো কিছুক্ষণ সিদ্ধ করুন, যেন ডালটা ঝরঝরে থাকে,তার পর ডালটা বাটতে হবে অথবা হাল্কা বেলেনড করতে হবে এটা ডাল পুরির পুর
- 2
ডাল টা একটা প্লেটে ছরিয়ে নিতে হবে, এবার একটা বোলে ময়দা, সামান্য পরিমাণ লবণ ও তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে ময়ান দিয়ে ছোট ছোট লেচি কাটতে হবে
- 3
দুটো লেচি এক সাথে করে একটু গর্ত করে পুর ভরতে হবে, লেচির মুখ আটকিয়ে, গোল করে বেলে নিতে হবে কড়াইতে তেল গরম করে পুরি গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে, গরম গরম পুরি আপনার পছন্দ অনুযায়ী পরিবেশন করুন,
- 4
কড়াইতে তেল গরম করে পুরি গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে, সালাদ সস, কষানো মাংস দিয়ে গরম গরম পরিবেশন করুন, অথবা আপনার পছন্দ অনুযায়ী পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)