রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড়িতে পানি গরম করে নিতে হবে।পানি ফুটে উঠলে নুডলস দিতে হবে।এরপর ২/৩মিনিট পর নুডুলস সিদ্ধ হলে পানি ঝড়িয়ে নিতে হবে।
- 2
এরপর ফ্রাইপেন চুলায় বসিয়ে নিতে হবে।এরপর তেল দিতে হবে ।ডিমটি সামন্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে ঝুরি করে ভেজে নিতে হবে।এরপর অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।আবার তেল দিয়ে এতে পেয়াজকুচি ও কাচামরিচ কুচি দিয়ে একটু ভাজতে হবে।
- 3
এরপর এতে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে নাড়তে হবে।স্বাদমতো লবণ ও গোলমরিচ গুড়া দিয়ে ভালো করে মাংসটি ভাজতে হবে।মাংস ভেজে রান্না হয়ে আসলে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে নেড়ে টমেটোসস দিতে হবে।
- 4
এরপর সিদ্ধ করা নুডুলস দিয়ে ভালো করে নেড়ে এতে নুডুলস এর মশলা ছড়িয়ে দিতে হবে এবং ডিমের ঝুরি ভাজি দিতে হবে।
- 5
এরপর ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে।গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন নুডলস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14568610






মন্তব্যগুলি (5)