হার্ট ক্যুকিজ/ লাভ ক্যুকিজ (heart /love cookies recipe in Bengali)

হার্ট ক্যুকিজ/ লাভ ক্যুকিজ (heart /love cookies recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরণ গুছিয়ে নিয়ে বাটার ইলেকট্রিক বিটারে বিট করে নিতে হবে।
- 2
বাটার একদম রুম টেম্পারেচারে থাকা প্রয়োজন, আগুনে গলিয়ে নেবার কোনো প্রয়োজন নেই।এখন গুঁড়ো চিনি চালুনিতে চেলে বাটারে মিশিয়ে নিতে হবে।
- 3
একই ভাবে ময়দাও চালুনিতে রেখে চেলে ব্যবহার করতে হবে।এরপর সবকিছু নেড়ে মিশিয়ে নিতে হবে।তারপর অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে।দুধ অবশ্যই রুম টেম্পারেচারে থাকা প্রয়োজন।
- 4
এখন ফুড কালার মিশিয়ে টানা ৭/৮মিনিট বিটার দিয়ে হুইস্ক্ করতে হবে।
- 5
খুব ভালো করে বিট করে পাইপিং ব্যাগে ভরে নিতে হবে।
- 6
তারপর একটা কেক টিনে বাটার পেপার অথবা বাটার ব্রাশ করে ছোট ছোট হার্ট সেপ কুকিজ গড়তে হবে।
- 7
একটা বড় ডেকচিতে হাফ প্যাকেট নুন আগে থেকে গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিন বসিয়ে দিতে হবে।৩৫মিনিট লো ফ্লেমে বেক করলেই রেডি হার্ট কুকিজ,লাভ কুকিজ।
- 8
গরম ধোঁয়া ওঠা কফির সাথে জমে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes



























মন্তব্যগুলি (7)