গুড় পিঠে (Gur pithe recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee @cook_nabanita
গুড় পিঠে (Gur pithe recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন।
- 2
তারপর জল থেকে চাল ছেঁকে নিয়ে বেশ শক্ত আঠালো করে বেটে নিন।
- 3
এবার এই চাল বাটার মধ্যে গুড় দিয়ে আস্তে আস্তে মাখতে থাকুন। স্বাদমতো নুন দিন। মৌরি দিন। এতে পিঠে স্বাদ ভালো হবে।
- 4
গুড় দিয়ে মাখানোর পর যদি মনে হয় মিষ্টি কম হয়েছে তাহলে আপনি এতে চিনি দিতে পারেন। যদি জলের প্রয়োজন হয় তবে সামান্য জল দিতে পারেন অথবা দুধ দিতে পারেন।
- 5
মিশ্রণটি এমন ভাবে গুলতে হবে যাতে খুব পাতলা অথবা খুব ঘন যেন না হয়।
- 6
এবার একটা কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিন যাতে পিঠে গুলো একদম ডুবো তেলে ভাজা যায়।
- 7
এবার একটা হাতের সাহায্যে মিশ্রণটি তুলে তেলের মধ্যে ছেড়ে দিন। যখন পিঠে ফুলে তেলের ওপর ভেসে উঠবে তখন আস্তে করে ছানতার সাহায্যে উল্টে দিন। দুই পিঠ লাল হয়ে গেলে তুলে তেল ঝরিয়ে নিলেই তৈরি গুড় পিঠে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14577321



মন্তব্যগুলি (5)