স্প্যানিশ অমলেট (Spanish Omelette recipe in Bengali)

স্প্যানিশ অমলেট (Spanish Omelette recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু, ক্যাপ্সিকাম, পেয়াজ,গাজর, বিন্সও পেয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে।
- 2
টোম্যাটো ও কাঁচালঙ্কাগুলো কুচিয়ে নিতে হবে। একটি পাত্রে ডিমের মধ্যে নুন,গোলমরিচের গুঁড়ো, চিলিফ্লকস, কাঁচালঙ্কা ও টোম্যাটো কুচিগুলো দিয়ে ফেটিয়ে রাখতে হবে।
- 3
প্যানে তেল গরম করে এতে সব কেটে রাখা সব্জিগুলো দিতে হবে এবং সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে হবে ঢীমে আঁচে।
- 4
সেদ্ধ হওয়া সব্জি গুলো ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভালো করে মেশাতে হবে এবং অল্প সময়ের জন্য রাখতে হবে।
- 5
প্যানে মাখন দিয়ে গরম করে অর্ধেক ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে এবং এর উপর কুড়ানো চীজ ছড়িয়ে দিয়ে বাকী মিশ্রণটা ঢেলে দিতে হবে। ঢীমে আঁচে রেখে ঢাকা দিতে হবে।
- 6
৩-৪ মিনিট বাদে ঢাকনা সরিয়ে সাবধানে উল্টো করে নিতে হবে এবং আবার ঢাকা দিয়ে ভাজতে হবে।২-৩ রেখে দিতে হবে ঢীমে আঁচে। ঢাকনা খুলে প্লেটে রাখতে হবে স্প্যানিশ অমলেট। সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি