শাহী টুকরা (shahi tukra recipe in Bengali)

ভালোবাসা মানে আমার কাছে ভালো রান্না আর সেটা যদি হয় কোনো মিষ্টি তাহলে সেই ভালোবাসা আর জমে যায়।তাই এই ভ্যালেন্টাইন ডে তে আমি বানিয়েছি আমার খুব প্রিয় মিষ্টি শাহী টুকরা।

রান্নার নির্দেশ
- 1
প্যানে ঘি গরম করে ওতে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে ওতে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে।।
- 2
যাতে গুঁড়ো দুধ জমে না যায় তারপর 10মিনিট নাড়ার পর যখন প্যান থেকে মিশ্রণ টা ছেড়ে আসবে তখন এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে।
- 3
অন্য পাত্রে চিনি ও সমপরিমাণ জল ফুটিয়ে চিনির সিরাপ বানিয়ে কেশর ও এলাচ দিতে হবে
- 4
এরপর পাউরুটি গুলো হার্ট সেপ কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে
- 5
কড়াইতে ঘি গরম করে পাউরুটি টুকরো গুলো লাল করে ভেজে নিতে হবে
- 6
এরপর ভেজে রাখা টুকরো গুলো চিনির সিরাপে ভিজিয়ে নিতে হবে
- 7
চিনির সিরাপে ভিজানো টুকরো গুলোর উপর মালাই দিয়ে উপরে বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)