আলু পোস্ত (Aloo posto recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee @sangha2020
আলু পোস্ত (Aloo posto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পেয়াজও লম্বা করে কেটে রাখতে হবে।
- 2
কড়াইতে ২-২১/২ চামচ তেল গরম করে এতে কালোজিরে ও শুকনোলঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এরপর প্রথমে কেটে রাখা পেয়াজ অল্প ভেজে ও পরে কাটা আলুগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। কাঁচালঙ্কাগুলো দিয়ে দিতে হবে।
- 3
এরপর হলুদ, নুন, চিনি ও লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়ে ঢাকা দিয়ে ভাজতে হবে অল্প আঁচে। আধা ভাজা হলে পোস্তবাটা দিয়ে আবার কষতে হবে ঢীমে আঁচে।
- 4
এরমধ্যে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। আলু সেদ্ধ হলে জল শুকিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে বাকী সরষে তেল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। গরম ভাতের সাথে পরিবেশন করুন আলুর পোস্ত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14644947







মন্তব্যগুলি