দই বড়া (Doi bora recipe in Bengali)

দই বড়া (Doi bora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথম পাঁচ ঘণ্টা ভিজিয়ে রেখে বিউলির ডালকে আদা কাঁচা লঙ্কা দিয়ে খুব সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার পরিমাণ মতন নুন মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিয়েছি।
- 2
কড়াইতে তেল গরম করে অল্প অল্প পরিমাণ নিয়ে বড়া গুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
- 3
এই ভাবে একে একে সব কটা বড়া ভেজে নিয়েছি। এই বড়া গুলো পরে আরো ফুলে উঠবে তাই প্রথমেই খুব একটা বড় আকারের বানাবেন না।
- 4
এবার অন্য একটি পাত্রে গরম জলে হিং, মৌরি ও অল্প নুন দিয়ে ভেজে রাখা বড়া গুলো ১০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই সময় বড়া গুলো সাইজে বেড়ে যাবে।
- 5
এরই মধ্যে টক দই তে অল্প বিটনুন, পাঁচ ফোড়ন গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিয়েছি।
- 6
এবার থালায় পরিবেশণ করার সময় বড়া গুলো মাঝ বরাবর কেটে তার ওপর ফেটিয়ে রাখা টক দই ছড়িয়ে দিয়েছি।
- 7
ওপরে ভাজা মশলা, শুকনো খোলায় ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো, টমেটো সস, ভাজা বাদামের গুঁড়ো, আরো কিছুটা টক দই দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা টমেটো সসের পরিবর্তে তেঁতুলের মিষ্টি চাটনি ব্যাবহার করতে পারেন।
- 8
এবার ধনে পাতা ও ভূজিয়া ছড়িয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (3)