রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুই লিটার তরল দুধ কে জাল দিয়ে ১লিটার করে নিবো ঘন করে।
- 2
এবারে দুধ জাল দিয়ে ঘন করে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও এর চাল হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙ্গে দিয়ে দুধের সাথে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে চাল দলা পাকিয়ে না যায়। এবং চাল মোটামোটি হয়ে এলে চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো, এবং চুলার আঁচ লো থাকবে।গোলাপ জল ও ফুড কালার মিশিয়ে ২/৩মিনিট রান্না করে নামিয়ে নিবো। এবং ঠান্ডা করে নিবো।
- 3
এবারে পায়েস ঠান্ডা হয়ে গেলে পছন্দমতো ফল কেটে মিশিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের ফলের পায়েস। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14802453




মন্তব্যগুলি (3)