রেষ্টুরেন্ট স্টাইলে চটপটি

#ঝটপট
প্যাকেট মশলা দিয়ে ঝটপট চটপটি অনেক টেস্টি। 😋😋
রেষ্টুরেন্ট স্টাইলে চটপটি
#ঝটপট
প্যাকেট মশলা দিয়ে ঝটপট চটপটি অনেক টেস্টি। 😋😋
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মটর ডাল টা সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো।
- 2
তারপর মটর টা পরিস্কার করে ধুয়ে একটি হাঁড়ি তে মটর নিব সাথে আলু ধুয়ে মটরের সাথে দিয়ে দিব, তারপর হলুদের গুড়ো, লবন,আদাবাটা, রসুন বাটা দিয়ে সিদ্ধ বসাবো।
- 3
আলুটা সিদ্ধ হলে আগে উঠিয়ে নিব, তারপর আলু টা আধা ভাঙা করে মটরের সাথে দিয়ে দিব।
- 4
এখন মটর টা সিদ্ধ হলে চটপটির মশলা, জিরাগুঁড়া, ধনিয়াগুড়া, চটপটির মশলা দিয়ে দিব। তারপর একটা সিদ্ধ ডিম ভেঙে গুড়ো করে দিয়ে দিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব।
- 5
এখন তেঁতুলের টক বানিয়ে নিব আগে থেকে ভিজানো তেঁতুল হাত দিয়ে কচলিয়ে বিচি ফেলে দিব, এখন তেঁতুলের গোলার সাথে জিরাগুঁড়া, গোলমরিচের গুঁড়া, চটপটির মশলা,বিট লবন, চিনি,চিলিফেক্স এক সাথে মাখিয়ে নিব।
- 6
তারপর পিয়াজ কুচি, ধনিয়াপাতা কাঁচা মরিচ কুচি ফএক টেবিল চামচ তেঁতুলের টক শসা কুচি, ডিম গ্রেট করে চটপটির উপর সাজিয়ে নিয়ে আলাদাভাবে টকের সাথে পরিবেশন করবো ইয়াম্মি চটপটি।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)