বাটা মালাই মৈলু (Baata Malai Moilu recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
রবি ঠাকুরের বাড়ির রান্নাবান্না সে এক আস্ত সংস্কৃতিবিন্যাস। তাঁর সুযোগ্যা ভ্রাতুষ্পুত্রী , হেমেন্দ্রনাথের দ্বিতীয়া কন্যা ও প্রখ্যাত অহমিয়া সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার সহধর্মিণী প্রজ্ঞাসুন্দরী দেবীর আমিষ নিরামিষ গ্রন্থের একটি রেসিপি আজ রবীন্দ্রনাথের জন্মদিনে নিবেদন করলাম। এটি ঠাকুরবাড়ির দৈনন্দিন রান্নাগুলির একটি।

রান্নার নির্দেশ
- 1
মাছ ধুয়ে লবণ, হলুদগুঁড়ো মাখিয়ে খানিকক্ষণ রাখতে হবে। কড়াইয়ে খানিকটা সাদাতেল গরম করে মাছ দুপিঠ মাঝারি করে ভেজে নিতে হবে।
- 2
একটা বাটিতে টকদই, পোস্ত-তিলবাটা, লবণ, হলুদগুঁড়ো, টকদই, কাঁচালঙ্কা কুচি মিশিয়ে রাখতে হবে। মাছ ভাজার তেলে ঘি দিয়ে ঐ মিশ্রণ দিয়ে একেএকে বাটা মশলা ও কালোজিরা দিয়ে নাড়তে হবে।
- 3
টমেটোকুচি দিয়ে মিনিট খানেক কড়া আঁচে নেড়ে নারকেলের দুধ দিয়ে একটু ফুটলেই ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে। একটু রেখে নারকেলের দুধের বাটি ধোয়া জল দিতে হবে ১/২কাপ।
- 4
৫-৭ মিনিট ঢেকে রেখে সির্কা দিতে হবে। আরো মিনিট দুই আঁচে রেখে নামিয়ে নিতে হবে।
- 5
ভাত বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করতে হবে বাটা মালাই মৈলু।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)