রান্নার নির্দেশ
- 1
প্রথমে এক লিটার দুধ জাল করে বলক আসার সাথে সাথে হাফ কাপ টকদই সাথে কয়েক ফোটা লেবুর রস ভালো করে ফেটিয়ে চুলা বন্ধ করে গরম দুধে অল্প অল্প দিয়ে ছানা কেটে নিতে হবে.. সবুজ পানি বের হলে ছানা ঢেলে পরিস্কার কাপড়ে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে ঘন্টা দুয়েক....
- 2
এবার সুজি কয়েক ফোটা পানিতে ভিজিয়ে সাইডে রেখে দেবো
চিনি তে পানি মিশিয়ে পাতলা সিরা করে নেবো..
ছানার পানি শুকিয়ে এলে শুকনো উপকরণ গুলো চালুনি তে চেলে নেবো..
ছানা সুজি ময়দার মিশ্রণ ঘি, আর খাওয়ার রঙ দিয়ে ভালো করে মথে মসৃন ডো করে নিতে হবে..
হাতে একটু ঘি মেখে কালোজাম আকারে বানিয়ে নিয়ে প্রথমে হালকা গরম তেলে লো আচে ভাজবো - 3
যখন কালোজাম তেল ছেড়ে উপরের দিকে ফুলে উঠলে চুলার আচ মিডিয়াম আচে ভাজতে হবে.. কালার চেন্জ হলে লো মিডিয়াম আচে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে খয়েরি রঙ আসা পর্যন্ত..
সব মিস্টি ভাজা হলে গেলে একসাথে তেল থেকে উঠিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত রেস্টে রেখে দেবো.. - 4
এবার মিস্টি একটু ঠান্ডা হলে সিরায় দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে ৫ মিনিট হাই হিটে জাল করে নিতে হবে এরপর পাতিল নেড়ে আরো ৫ মিনিট অল্প আচে চুলায় রেখে নামিয়ে এভাবে রেস্টে রেখে দেবো ৪/৫ ঘন্টা..... সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে নিন.. ইফতারে পরিবার পরিজনকে পরিবেশন করুন সফট সফট কালোজাম..
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি