আলু পটলের রসা(aloo potoler rosa recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
এটি একটি বেশ জনপ্রিয় বাঙ্গালি রান্না। রবিঠাকুর যিনি প্রত্যেকটি বাঙ্গালির মনের মধ্যে বসে থাকা একজন বিশেষ ব্যাক্তি। যার গানে এপার বাংলা ওপার বাংলা মিলে মিশে এক হয়ে যায়। যার কবিতায় ছোট ছেলেটি ও ডাকাতকে ভয় না পেয়ে বরং তার মাকে বাঁচিয়ে আনে (বীরপুরুষ)।যার গানের মাধ্যমে প্রেমিকা তার প্রেমিক কে তার মনে কথা প্রকাশ করে (আমার ও পরাণ ও যাহা চায়,তুমি তাই)।ছোট থেকে আজীবন যাকে বাঙ্গালি শ্রদ্ধার চোখে দেখে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদান।
#রবিঠাকুর তোমাকে প্রণাম🙏

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু এবং পটল ভাল ভাবে ধুয়ে জল ঝরিয়ে নেবো।
- 2
এরপর শুকনো খোলায় বাদাম ভেজে নামিয়ে, তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে আলু এবং পটল লাল করে ভাজতে হবে।
- 3
তারপর তাতে তেজপাতা, কাঁচালঙ্কা আর গোটা জিরে দিয়ে নেড়ে নামিয়ে রাখতে হবে।
- 4
এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা, গোটা গরমমশলা দিয়ে নেড়ে একে একে সব বাটা মশলা দিয়ে দিতে হবে। তারপর নুন,হলুদ,চিনি দিতে হবে।তারপর তার মধ্যে নারকেল কোরা দিয়ে নেড়ে নিতে হবে।খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়।তারপর তাতে সামান্য নারকেলের দুধ দিয়ে মশলা কষে নিতে হবে।
- 5
মশলা কষে এলে আলু পটল দিয়ে ভাল ভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।তারপর তাতে ভেজে রাখা বাদাম দিয়ে দিতে হবে।তারপর বাকি সব নারকেলের দুধ দিয়ে দিতে হবে।
- 6
রান্না ফুটে এলে তাতে গরমমশলার গুড়ো দিতে হবে।
- 7
নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন আলু পটলের রসা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)