ছোলার ডালের ডালনা (Cholar dalna recipe in Bengali)

PriTi @PriTi_98
বাঙ্গালির কাছে ছোলার ডালের সাথে লুচি যেন চির যুগলবন্দী।
ছোলার ডালের ডালনা (Cholar dalna recipe in Bengali)
বাঙ্গালির কাছে ছোলার ডালের সাথে লুচি যেন চির যুগলবন্দী।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে নুন আর কাঁচালঙ্কা দিয়ে।
- 2
এবার কড়াইয়ে তেল দিয়ে নারকেলের ফালি গুলো ভেজে নিতে হবে।
- 3
আবার তেল দিয়ে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা,নারকেল কোরানো,আদা বাঁটা,ধনে,জিরে গুড়া, নুন,হলুদ,চিনি সব দিয়ে ভেজে নিতে হবে।
- 4
তারপর তাতে ডাল দিতে হবে।ফুটে উঠলে তাতে ভেজে রাখা নারকেলের টুকরো দিতে হবে।
- 5
নামানোর আগে গরমমশলার গুড়া দিয়ে নামাতে হবে।
- 6
তারপর গরম গরম লুচির সাথে পরিবেশন করুন ছোলার ডালের ডালনা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15050211











মন্তব্যগুলি