মাটন বিরিয়ানি (Mutton Biriyani recipe in Bengali)

মাটন বিরিয়ানি (Mutton Biriyani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাটন কে ম্যারিনেড করে রাখতে হবে অল্প দই আর অল্প জায়ফল-জৈত্রি গুঁড়ো দিয়ে ২ ঘন্টা মতো।
- 2
এবার ডেকচিতে সাদা তেল নিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে লাল করে।
- 3
এরপর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 4
এবার ম্যারিনেড করা মাটন দিয়ে ভালো করে নেড়ে কষাতে হবে।
- 5
এবার গোলাপ জল, কেওড়ার জল দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 6
এরপর খোয়া আর স্বাদানুযায়ী নুন-চিনি দিয়ে বেশ ভালো করে কষাতে হবে।
- 7
তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে প্রেসার Cooker এ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলাদা কোনো জল দিতে হবে না, মাংসের নিজস্ব জল থেকেই সেদ্ধ হবে। আমি পুরোপুরি সেদ্ধ করেছি এখানে।
- 8
মাংস সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানির লেয়ারিং করতে হবে । এটাই আসল।
- 9
প্রথমে কেশর দুধে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষন।
- 10
এবার একটি ডেকচি নিয়ে তলা তে সামান্য অয়েল ব্রাশ করে সেদ্ধ ঝরানো বাসমতি চালের ভাত দিতে হবে, এর ওপর মাংস, কয়েকটি আলু, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, দুধে ভেজানো কেশর দিয়ে আস্তরণ করতে হবে। সবটাই পরিমান বুঝে দিতে হবে।
- 11
ফার্স্ট লেয়ার হবার পর সেকেন্ড আর থার্ড লেয়ার ও এইভাবে করতে হবে।
- 12
থার্ড লেয়ারে ওপর মাংসের একটু gravy আর বিরিয়ানি মশলা ছড়িয়ে ডেকচি কে ভালো করে সীল করতে হবে ঢাকনা দিয়ে।
- 13
গ্যাস অন করে দমে বসাতে হবে ১০-১৫ মিনিট।
- 14
সুন্দর গন্ধ বেরুলে নামিয়ে নিতে হবে।
আমি এখানে সব কিছুই রেডি করে নিয়ে করেছি। এতে খুব তাড়াতাড়ি হয় বিরিয়ানি।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (11)