চিকেন কষা (Chicken Kosha recipe in Bengali)

Mallika Biswas @cook_25321273
চিকেন কষা (Chicken Kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ রসুন আদা টমেটো সব একসাথে মিক্সারে পেষ্ট বানিয়ে নিতে হবে।
- 2
একটা পাত্রে মাংসের সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন তেল ২ চামচ আর অর্ধেক মশলার পেস্ট সব একসাথে মিশিয়ে ৫ মিনিট ম্যারিনেট করতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে তুলে নিয়ে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে অর্ধেক মসলা বাটা দিয়ে কষাতে হবে ।
- 4
অল্প অল্প জল দিয়ে দু মিনিট ভালোভাবে কষাতে হবে ।
- 5
এবার ম্যারিনেট করা আলুভাজা ও মাংসটা মসলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট কষাতে হবে।
- 6
অল্প অল্প জল দিয়ে তিনবার কষাতে হবে দু মিনিট করে।
- 7
এবার দু'কাপ জল দিয়ে ওর মাংসটা ভালোভাবে নেড়ে ফুল আঁচে ঢাকা দিয়ে ঘন হয়ে যাওয়া অবধি রাঁধতে হবে।
- 8
ঘন হয়ে এলে নামিয়ে সুন্দর একটি পাত্রে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15315989






মন্তব্যগুলি