কটোরী চাট (Katori Chat recipe in Bengali)

#fd
#Week4
কোন নির্দিষ্ট মাপ কাঠি দিয়ে বন্ধুকে মাপা যায় না। বন্ধু মানে এমন একজন যাকে মনের সব কথা নির্দ্বিধায় বলা যায়, যার সঙ্গে নিজের কষ্ট ভাগ করে নেওয়া যায়, যে পাশে থাকলে পৃথিবীর জয়ের সাহস পাওয়া যায়, সব সম্পর্কের সেরা সম্পর্ক হল বন্ধুত্ব। আজ আমি আমার বন্ধুর জন্য বানিয়েছি কটোরী চাট। এটা ও খেতে খুব ভালোবাসে।

রান্নার নির্দেশ
- 1
ময়দা নুন ও গরম তেল দিয়ে মোলায়েম করে মেখে নিতে হবে।
- 2
চারটে বল বানিয়ে রুটির মত বেলে বাটির পিছনে বিছিয়ে দিয়ে, বাটির শেপ নেবার পর বাকি অংশটা কেটে বাদ দিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল গরম করে তাতে বাটিগুলো ছেড়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 4
টকদই, চিনি ও নুন ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
- 5
বাটিগুলো একটা পাত্রের ওপরে সাজিয়ে তার মধ্যে আলু কুচি, কাবুলি চানা, মটরদানা, টকদই এর মিশ্রন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি,লংকা গুঁড়ো, ধনে জিরে মৌরি গুঁড়ো,টমেটো কুচি পর পর দিয়ে ওপরে সেউ,ধনেপাতা ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)