সিজলিং হোয়াইট সস্ পাস্তা (White sauce pasta recipe in Bengali)

#শাড়িকাহন#কুকপ্যাড #Sarekahon
পাস্তা একটি ইতালিয়ান পদ কিন্ত বর্তমানে আমাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় । আর হোয়াইট সস্ পাস্তা বাড়িতে এতো সুন্দর করে বানানো যায় যা যে কোন বড়ো নামী দামী হোটেল রেস্টুরেন্ট কে ও হার মানাবে । অসাধারণ সুন্দর স্বাদ ও অত্যন্ত স্বাস্থ্যকর একটা পদ 🌿🌷🥣🥦🧄🧅🍄🫑🌶🌽🥕🫑🍅🥣
সিজলিং হোয়াইট সস্ পাস্তা (White sauce pasta recipe in Bengali)
#শাড়িকাহন#কুকপ্যাড #Sarekahon
পাস্তা একটি ইতালিয়ান পদ কিন্ত বর্তমানে আমাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় । আর হোয়াইট সস্ পাস্তা বাড়িতে এতো সুন্দর করে বানানো যায় যা যে কোন বড়ো নামী দামী হোটেল রেস্টুরেন্ট কে ও হার মানাবে । অসাধারণ সুন্দর স্বাদ ও অত্যন্ত স্বাস্থ্যকর একটা পদ 🌿🌷🥣🥦🧄🧅🍄🫑🌶🌽🥕🫑🍅🥣
রান্নার নির্দেশ
- 1
পাস্তা সেদ্ধ করে জল ঝড়িয়ে রাখতে হবে । এবার যে যে ভেজিটেবিল অর্থাৎ সব্জি দিতে পছন্দ সেগুলো কেটে নিতে হবে খুব সরু সরু করে। এই পদের সবচেয়ে সুবিধাজনক বিষয় হল প্রচুর উপকরণ যোগ করে হেভী বানানো যায় আবার খুব অল্প উপকরণ থাকলেও সেটা দিয়ে ও দুর্দান্ত সুস্বাদ হয় ❤
- 2
কড়াতে রিফাইন্ড ওয়েল দিয়ে গরম হলে তাতে প্রথমে মাশরুম দিয়ে একটু নাড়তে হবে তাতে একটু পরে বেবী কর্ণ যোগ করে একটু হালকা করে নেড়ে নিতে হবে, এবার সব সব্জি পরপর দিয়ে হালকা করে নাড়তে হবে শেষে চিলি ফ্লেক্সস, বাঁধাকপি ও সুইট কর্ণ দিয়ে লবণ মরিচ, একটু ভিনিগার দিয়ে টস করার মতো করে হালকা চালে নেড়ে নামিয়ে রাখুন। (যারা এই পাস্তা নন ভেজ বানাতে চান তারা হাড় বিহীন চিকেনের ছোট্ট ছোট্ট টুকরো কে লবণ মরিচ দিয়ে সেদ্ধ বা ফ্রাই করে মিশিয়ে দিতে পারেন । এবং প্রথমেই তেলেতে মাশরুমের সাথে অল্প রসুন পেঁয়াজ দিন।
- 3
অপর দিকে আমরা হোয়াইট সস্ টা বানিয়ে নেবো ।
একটি আলাদা পাত্র গরম করে তাতে বাটার দিয়ে গলে গেলে তাতে ময়দা দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে ময়দা টি মাখন বা বাটারের সাথে মিশে ঝুরো হয়ে যায় এবার ধীরে ধীরে তাতে জ্বাল দিয়ে রাখা দুধ যোগ করতে হবে আর নাড়তে হবে যাতে কোন ঢেলা না হয় এবার ঐ মিশ্রন এ ভিনিগার,লবণ, মরিচ,চিলি ফ্লেক্সস, মেয়োনিজ দিয়ে ফুটে গেলে রেডি আমাদের হোয়াইট সস্ । - 4
এবার আমরা হালকা স্টিম ও ফ্রাই করে রাখা সব্জি গুলোর উপরে হোয়াইট সস্ দিয়ে একটু নেড়ে নিলে ই তৈরি আমাদের হোয়াইট সস্ পাস্তা । উপরে সামান্য চিলি ফ্লেক্সস ও মরিচ ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)