ছানার মুইঠ্যা ডালনা (chanar muithya dalna recipe in bengali)

Sujatamani Sarkar @cook_20981620
ছানার মুইঠ্যা ডালনা (chanar muithya dalna recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ ভালো ভাবে ফুটিয়ে নিতে হবে ।এবার লেবুর রস বের করে সমপরিমান জল মিশিয়ে দুধে দিয়ে ছানা কাটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।এবার ছানা ভালো করে হাতের তালুর সাহায্যে মিহি করে নিয়ে ছোটো ছোটো গুলি করে মুইঠ্যা বানিয়ে নিতে হবে।
- 2
আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
এবার কড়াইতে তেল দিয়ে তৈরী করে রাখা ছানার মুইঠ্যা গুলো ভেজে তুলে নিতে হবে। - 3
এবার ঐ তেলে পাঁচ ফোড়ন সম্বার দিয়ে আলু গুলো ভেজে তুলে নিতে হবে।তারপর ঐ তেলে আদা বাটা ও সমস্ত মশলা দিয়ে ভালো ভাবে কষিয়ে নিয়ে পরিমান মত জল দিয়ে ফুটতে দিতে হবে।ঝোল ফুটে উঠলে আলু গুলো দিয়ে দিতে হবে।
- 4
আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ছানার মুইঠ্যা,ঘি ও গরম মশলা গুড়ো ছড়িয়ে দিলেই তৈরী ছানার মুইঠ্যা ডালনা।
- 5
নিরামিষ এই পদটি রুটি,লুচি,পরোটা বা ভাতের সাথে পরিবেশন করা যায়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15328118



মন্তব্যগুলি