রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টাকি কিউব করে কেটে নিব, তারপর ভালো ভাবে ধুয়ে নিব, পানি ঝরিয়ে নিয়ে ১ টেবিল চামচ লেবুর রস সাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো ১২ ঘন্টা।
- 2
তারপর মালাইর মশলা টা রেডি করবো, দই, ফ্রেশ ক্রিম,করনফ্লাওয়ার, আদা গুড়া, রসুন গুড়া,১/২ কাপ চিজ, গ্রীনচিলি সস সব এক সাথে পেস্ট করে নিব।
- 3
তারপর চিকেনের মধ্যে মালাইর মশলা টা মেখে নিব, তারপর একটি ফয়েল পেপার দিয়ে মুরে ম্যারিনেট করে রাখবো ১২ ঘন্টা।
- 4
বেম্বো স্টিক গুলি আগে থেকেই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর স্টিক গুলির মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলি কাঠির মধ্যে গেঁথে নিব।
- 5
এখন চুলায় একটি পেন বসিয়ে বাটার দিব বাটার টা মেলড হলে চিকেন গাঁথা কাঠি গুলি পেনে বসিয়ে দিব।
- 6
তারপর একটি ব্রাশের সাহায্যে মশলা গুলি লাগিয়ে দিব। তারপর এপিঠ ওপিঠ করে ভেজে নিব লালচে করে।
- 7
তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে গরম,গরম বাটার নান, পরোটা, গ্রীন চিলি সসের সাথে পরিবেশেন করবো ইয়াম্নি চিকেন টিক্কা কাবাব।
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (4)