ছানার সন্দেশ (Chanar sandesh recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
দুধ ফুটিয়ে নিয়ে ছানা বানিয়ে নিতে হবে।জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। পেস্তা কুচি করে নিতে হবে।
- 2
এরপর ফ্রাইং প্যানে ছানা রেখে, ওতে চিনি গুঁড়ো,কনডেন্সড মিল্ক মেশাতে হবে।তারপর ওভেনে ঢিমে আঁচে রেখে ক্রমাগত নাড়া দিতে হবে,নইলে পুড়ে যাবে।বেশ কিছুক্ষণ পর যখন মন্ডটি আঠার মতো হয়ে যাবে,তখন ওভেন থেকে নামিয়ে নিতে হবে।
- 3
একটি থালায় ঘী মেখে মন্ডটি ঢেলে দিতে হবে।এরপর উপর থেকে সমান করে,তলের চারিদিকে সমান করে উপরে পেস্তা কুচি ছড়িয়ে,ছুরি দিয়ে কেটে,কেটে উপরে দেওয়া ছবির মত তুলে ফেলতে হবে অন্য একটি দিশে।তৈরি ছানার সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15734311




মন্তব্যগুলি