সোয়া বিরিয়ানি (soya bioryani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
1. বাসমতি চাল 1.25 কাপ ধুয়ে নিতে হবে যতক্ষণ না চাল পরিষ্কার হচ্ছে। এরপর 20 - 30 মিনিট চাল ভিজিয়ে রাখতে হবে 1.5 কাপ জলে।
এরপর জল ফেলে দিয়ে চাল শুকিয়ে নিতে হবে। - 2
একটা বড় পাত্রে 1 টা তেজপাতা, 3 টে লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি, 3 টে ছোট সবুজ এলাচ, 3- 4 জয়িত্রী, 1 টেবিল চামচ লবণ নিয়ে নিতে হবে।
- 3
এরপর এগুলো হাই ফ্লেমে জলে ফুটিয়ে তাতে চাল দিয়ে দিতে হবে।
- 4
এরপর মিডিয়াম ফ্লেমে 75% চাল সেদ্ধ করতে হবে।
- 5
এরপর একটি ছাকনির মাধ্যমে সেদ্ধ ভাত তুলে নিয়ে এবার ভাত একটি পাত্রে রেখে শুকাতে হবে। যাতে ঝুরঝুরে হয়।
- 6
এবার 1 কাপ সোয়াবিন 3 কাপ জল ও 1 পিঞ্চ নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট সেদ্ধ করতে হবে।
- 7
এবার সেদ্ধ সোয়াবিন গুলো ঠান্ডা জলে ধুয়ে জল নিংড়ে নিয়ে একটি পাত্রে রাখব।
- 8
এবার গরম জল ফুটিয়ে একটি পাত্রে রাখব। কড়াই তে বা হাঁড়ি তে 3 টেবিল চামচ সাদা তেল, 4 টেবিল চামচ ঘি গরম করে নেব। এবার লো ফ্লেমে করে তাতে 1 টা তেজপাতা, 1.5 ইঞ্চি দারুচিনি, 3 টে লবঙ্গ, 3 টে সবুজ এলাচ, 1 টা ছোট তারা মৌরি, 1 টা বড় এলাচ 1/2 টেবিল চামচ সাদা জিরা দিয়ে দিতে হবে।
- 9
এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 10
একটি পাত্রে লিকুইড দুধ নিয়ে তাতে 25- 30 টা কেশর দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে।
- 11
এবার এতে 1 টেবিল চামচ আদা- রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে তাতে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/4 টেবিল চামচ গরম মশলা, 2 - 3 পিঞ্চ জায়ফল গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিতে হবে।
- 12
মশলা দিয়ে তেল ছেড়ে দিলেই তাতে সেদ্ধ করে রাখা সোয়াবিন, হিমায়িত সবুজ মটর, নুন দিয়ে দিতে হবে। ও 3/4 কাপ জল দিতে হবে।
- 13
এবার হালকা আঁচে গ্রেভি তৈরী করে নিতে হবে।
- 14
এবার বিরিয়ানির লেয়ার তৈরী করতে হবে। 2 টো অথবা 4 টে লেয়ার তৈরী করতে হবে।
- 15
গ্রেভির ওপর সেদ্ধ ভাত ছড়িয়ে দিতে হবে।
- 16
এর ওপর পিঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দিতে হবে ও 2 টেবিল চামচ পুদিনা পাতা ছড়িয়ে দিতে হবে। এবার দুধে ভেজানো কেশর ছড়িয়ে দিতে হবে।
- 17
এবার কড়াই বা হাঁড়ির মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে টাইট করে মুড়ে হাই ফ্লেমে 5 মিনিট ও তারপর মিডিয়াম ফ্লেমে 30 -
35 মিনিট দমে বসিয়ে রান্না করতে হবে। এরপর সোয়া বিরিয়ানি রেডি। - 18
এরপর গরম গরম বিরিয়ানি স্যালাড, আচার, রায়তা, পাপড় দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম 'সোয়া বিরিয়ানি' ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি