তন্দুরি চিকেন ইন রেড গ্রেভি (tandoori chicken in red gravy recipe in Bengali)

Nita Mukherjee @cook_24189923
#ক্যুইক ফিক্স ডিনার
তন্দুরি চিকেন ইন রেড গ্রেভি (tandoori chicken in red gravy recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
চিকেন এর মধ্যে দই, আদা রসুন বাটা, নুন, কাশ্মীরী লংকা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে ম্যরিনেট করতে হবে ৩০ মি:।
- 2
এবার ঘী দিয়ে মাখিয়ে ১৫ মি: গ্ৰিল করে আবার সাইড চেন্জ করে ১৫ মি: গ্ৰিল করে নিতে হবে।
- 3
কড়াই মাখন দিয়ে পিয়াজ কিমা ভেজে নিতে হবে। এবার আদা রসুন বাটা, টমেটো পিউরি,নুন, চিনি, ধনে জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে পিয়াজ বেরেস্তা বাটা দিতে হবে। কাচা গন্ধ চলে গেলে ২রকম লংকা গুঁড়ো দিতে হবে। একটু একটু গরম জল দিয়ে কষে নিয়ে তেল ছেড়ে দিলে তান্দুর চিকেন গুলো রেড গ্ৰেভী তে দিয়ে নাড়া চাড়া করে গ্যাস বন্ধ করে উপর দিয়ে ফ্রেস ক্রীম মিশিয়ে নিতে হবে।
- 4
সাভিং বোলে ঢেলে ফ্রেস ক্রীম ও ধনে পাতা কুচি, এক টুকরো মাখন ছড়িয়ে পরিবেশন করুন রুমালী রুটি সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12960283









মন্তব্যগুলি (9)