পমফ্রেট ঝোল (পম্পোনো) (pomfret jhol recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
গরম পম্ফ্রেটের ঝোলের সাথে গরম ভাত খেয়ে রাতে ঘুমাতে গেলে, ঘুমটা বেশ মধুর হয়। চাঁদা মাছ খুব চট জলদি রান্না করা যায় আর খুব স্বুস্বাদু।
পমফ্রেট ঝোল (পম্পোনো) (pomfret jhol recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
গরম পম্ফ্রেটের ঝোলের সাথে গরম ভাত খেয়ে রাতে ঘুমাতে গেলে, ঘুমটা বেশ মধুর হয়। চাঁদা মাছ খুব চট জলদি রান্না করা যায় আর খুব স্বুস্বাদু।
রান্নার নির্দেশ
- 1
একটা কড়াইতে সর্ষের তেল (৮ টেবিল চামচ) গরম করুন। হলুদ (১ চা চামচের একটু কম) আর নুন (১ চা চামচ) আলুতে মাখিয়ে ৪-৫ মিনিট ভেজে তুলে নিন।
- 2
কড়াইতে শর্ষের তেল (২ টেবিল চামচ) আলু ভাজার তেলে মিশিয়ে গরম করুন। হলুদ (১ চা চামচ) আর নুন (১/২ চা চামচ) পম্ফ্রেটে মাখিয়ে মাঝারি ভেজে তুলে নিন।
- 3
এর মধ্যে একটা কড়াইতে শর্ষের তেল (১০ টেবিল চামচ) গরম করুন। তেলে তেজপাতা, শুকনো লংকা, এলাচ থেঁতো, লবঙ্গ, দারচিনি আর জিরা দিয়ে দিন। ২ মিনিট ভেজে নিন।
- 4
এবার পেঁয়াজ কুচো দিয়ে দিন। ৩-৪ মিনিট ভাজুন।
- 5
এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে। ২-৩ মিনিট ভেজে দিন।
- 6
এবার হলুদ গুঁড়ো (১ চা চামচ), কাশ্মিরি লাল লংকা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিন। এক মিনিট সাঁতলে নিন।
- 7
টমেটো কুচো দিয়ে দিন। ৫ মিনিট ভাজুন।
- 8
জল, নুন (১ চা চামচ) আর লেবুর রস দিয়ে দিন। ৭ মিনিট ঢাকা দিয়ে মসলা রান্না করুন।
- 9
এবার ভাজা আলু আর ভাজা মাছ দিয়ে দিন। ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। মাঝে ঢাকা খুলে নারিয়ে দিতে হবে।
- 10
এবার কাঁচা লংকা চেরা আর ধনে পাতা কুচো ঝোলে দিয়ে দিন।
- 11
গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)