ফুলকপির রোস্ট (phulkopir roast recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি টুকরো করে নিতে হবে। মাঝারি সাইজে কাটতে হবে, খুব ছোটো না আবার খুব বড়োও না। ভালো করে ঠান্ডা জলে ফুলকপির টুকরো গুলো ধুয়ে, একটু গরম জলে ভাপ দিয়ে নিলে ভালো হয়। তারপর বেরেস্তা টা করে নিতে হবে। আর সমস্ত মশলা হাতের সামনে রেডি করে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে এক চামচ তেল দিয়ে তাতে কপির টুকরো গুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।এরপর কড়াইতে বাকি তেলটুকু দিয়ে, তেল গরম হলে তাতে,,,,,,শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা সোম্বার দিতে হবে। সুন্দর গন্ধ বের হলে, পেঁয়াজ-লঙ্কা বাটা, আদা-রসুন বাটা, লবণ ও চিনি দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর এক এক করে ভালো করে ফেটানো টকদই, টমেটোর রস, বাদাম বাটা দিয়ে মশলাটা আরো কিছুক্ষণ কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে ফুলকপির টুকরোগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। সঙ্গে একটু মটরশুঁটিও দেওয়া যেতে
- 3
ঢাকা তুলে নুন, মিষ্টি টা একটু দেখে নিতে হবে।এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে।সব ঠিক থাকলে ওপর দিয়ে বেরেস্তা ও ঘি ছড়িয়ে দিয়ে সার্ভিং প্লেটে ঢেলে গরম গরম রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (3)