মোচার কাটলেট (mochar cutlet recipe in bengali)

মোচার কাটলেট (mochar cutlet recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিতে হবে এবং তার মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে রাখা মোচা দিতে হবে এবং তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি,ভাজা মসলা, গরম মসলা ও জিরা গুঁড়ো দিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে। পরিমাণমতো চিনি ও লবনটা দিয়ে নিতে হবে।
- 2
পৌঁছার মধ্যে সেদ্ধ করে রাখা আলু টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দুই মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এর মধ্যে একটু ঠান্ডা হয়ে এলে ভেজে রাখা বাদামগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
মোচার মন্ড থেকে ভেজিটেবিল চপ এর মত করে নিতে হবে। কনফ্লাওয়ার টার মধ্যে পরিমাণমতো জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং তার মধ্যে মোচাটা ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব এ কোট করে নিতে হবে। একইভাবে আরো দুইবার আমাদেরকে কাটলেট টাকে কোট করে নিতে হবে।
- 4
সমস্ত কাটলেট গুলো বানানো হয়ে গেলে কড়াইতে পরিমান মত তেল গরম করে নিয়ে সেটাকে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে এবং তার মধ্যে কাটলেট গুলো দিয়ে গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে।
- 5
এরপর তেল থেকে তুলে গরম গরম সার্চ করুন মোছার কাটলেট।একদমই নতুনত্ব এবং অসাধারণ খেতে হয় তাই অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (2)