হাঁসের ডিমের ডেভিল (hanser dimer devil recipe in Bengali)

হাঁসের ডিমের ডেভিল (hanser dimer devil recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে।
- 2
এবার একটা পাত্রে সেদ্ধ করা আলু,পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা,হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, লঙ্কা কুচি, দিয়ে ভালো মেখে নিতে হবে।
- 3
এবার কড়াইতে সরষের তেল গরম করে এই আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে কষাতে হবে। মিশ্রনটা যখন ভালো করে কষে একটু শক্ত হয়ে আসবে তখন এর মধ্যে নুন,গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 4
এবার একটা পাত্রে কনফ্লাওয়ার সামান্য নুন দিয়ে পাতলা করে গুলে নিতে হবে।
- 5
এবার আলুর মিশ্রন টা নিয়ে ডিমটাকে পুরো ঢেকে দিতে হবে। এইভাবে সবগুলো বানাতে হবে।এবার ডিম টা কনফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এটা দু'বার করতে হবে।
- 6
এবার কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে ভিজে নিলে রেডি হয়ে যাবে হাঁসের ডিমের ডেভিল। নামিয়ে সস ও শসার সাথে পরিবেশন করুন হাঁসের ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (4)