ডিম চচ্চড়ি (Dim Chocchori recipe in Bengali)

#ফুডিlicious
#maincourse
এটি একটি আমিষ পদ। ডিমের নানান পদ আমরা খেয়ে থাকি। তবে ডিমের এই পদটি একটু আলাদা ধরনের।
ডিম চচ্চড়ি (Dim Chocchori recipe in Bengali)
#ফুডিlicious
#maincourse
এটি একটি আমিষ পদ। ডিমের নানান পদ আমরা খেয়ে থাকি। তবে ডিমের এই পদটি একটু আলাদা ধরনের।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে পিঁয়াজ কুচি দিতে হবে। তাতে সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে।
- 2
পিঁয়াজ কুচি ভাজা হলে তার মধ্যে ডিম দিতে হবে। ডিম টা ঝুরো ঝুরো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
প্যানে পরিমান মতো তেল গরম করে মিহি করে কুচানো আদা, রসুন, পিঁয়াজদিয়ে নাড়াচাড়া করে টমেটো, কাঁচা লঙ্কা দিতে হবে। এবার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।
- 4
এবার এর মধ্যে তিল পোস্ত সরষে বাটার মিশ্রন টা দিয়ে মশলা টা ভালো করে কষিয়ে উষ্ণ জল দিতে হবে।
- 5
জল ফুটে উঠলে ভেজে রাখা ঝুরো ডিম আর ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট ঢাকা দিতে হবে।
- 6
5 মিনিট পর জল শুকিয়ে গ্ৰেভি টা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে গরম ভাতের বা রুটির সাথে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (12)