সবজি মাছ (sabji mach recipe in Bengali)

Falguni Dey @Foodiyanifalguni
সবজি মাছ (sabji mach recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবং মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম
- 2
এরপর ফুলকপি গরম জলে ভাপিয়ে জল ঝরিয়ে রাখলাম একটি ঝুড়িতে।
- 3
এরপর তেল গরম করে মাছ ভেজে সরিয়ে রাখলাম।
- 4
একটি করাতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি হালকা ভেজে নিলাম।
- 5
এরপর একে একে ফুলকপি আলু শিম মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ
- 6
এরপর টমেটো হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো জিড়ে গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।
- 7
মসলা থেকে সুগন্ধ বেরোলে পরিমাণমতো জল দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম।
- 8
সবজি সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুঁটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম
- 9
এরপর একটি সার্ভিং পাত্রে ঢেলে পরিবেশন করলাম
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14412827
















মন্তব্যগুলি (2)