পিজ্জা(pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই বলি এই পিজ্জাটি আমি ইষ্ট আর মাইক্রোওয়েব ওভেন ছাড়া করেছি
- 2
পিজ্জা ডোটি বানানোর জন্য 2কাপ ময়দা নিয়েছি তাতে ১/২ চামচ নুন,১ চামচ চিনি,১চামচ খাবার সোডা,১চামচ বেকিং পাউডার,১কাপ টক দই, ১/২ কাপ সাদাতেল দিয়ে হালকা হাতে ভাল করে মিশিয়ে নিতে হবে
- 3
এবার তার মধ্যে প্রয়োজন মত অল্প অল্প করে জল মিশিয়ে ডোটি তৈরী করে নিতে হবে
- 4
দেখতে হবে ডোটি যেন নরম হয়,তবে স্টিকি হলে অল্প ময়দা মিশিয়ে নিতে হবে স্টিকিনেসটা মাখতে মাখতে চলে গেলে ২চামচ সাদা তেল ডোটিতে মাখিয়ে ঢাকিয়ে রেখে দিতে হবে কমপক্ষে ৫-৬ ঘন্টা
- 5
এবার একটা প্যানে ২চামচ সাদা তেল দিয়ে গরম হলে তাতে দেড় চামচ আদা রসুনের পেষ্ট দিয়ে নাড়িয়ে নিতে হবে
- 6
মশলাটা কসিয়ে নিয়ে তাতে ধুয়ে রাখা চিকেনের কিমাগুলো দিয়ে দিতে হবে
- 7
কিমাগুলো কসিয়ে স্বাদমত নুন আর ১চামচ গোলমরিচ গুড়ো দিয়ে নেড়ে তাতে হাফ কাপ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে
- 8
১৫ মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে,জল থাকলে একদম ড্রাই করে নিতে হবে
- 9
৬ ঘন্টা পর ময়দার ডোটা দেখা যাবে ফুলে ডবল হয়ে গেছে
- 10
এবার ডোটিকে আর একবার ভাল করে থেসে নিতে হতে
- 11
এবার বড় বড় করে লেচি কটে বেলে নিতে হবে পিজ্জার বেসটা যেমন হয় তেমনই মোটা করে আর মাঝখানটা কাটাচামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে যাতে না ফুলে ওঠে
- 12
এবার তার ওপর পিজ্জা সস দিয়ে পূরোটা মাখিয়ে নিয়েছি তার ওপর একে একে তিন রঙের ক্যাপসিকাম,পিঁয়াজ, টমেটো,চিকেনের কিমা গুলো,গ্রেট করা চিজ,অরিগানো, চিলিফ্লেক্স দিয়ে সাজিয়ে নিয়েছি
- 13
এবার একটা ননস্টিকি প্যানে অল্প ময়দা ছড়িয়ে গরম করে নিয়েছি
- 14
ময়দা হালকা সোনালি হলে তার ওপর সাজানো কাচা পিজ্জাটা বসিয়ে দিতে হবে
- 15
ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিতে হবে ১০- ১৫ মিনিট
- 16
ঢাকা খুলে যদি দেখা যায় চিজগুলো ভালভাবে মেল্ট হয়ে গেছে তখন বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে
- 17
এবার প্যান থেকে নামিয়ে পিজ্জাটি গরম গরম পরিবেশন করেছি, খেতে ভীষন সুন্দর নরম এই বাড়িতে গ্যাসে বানানো পিজ্জাটি ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি