চিংড়ির বাটি চচ্চড়ি (Chingri r Bati Chochori recipe in Bengali)

Payeli Paul Datta @payelicook123
চিংড়ির বাটি চচ্চড়ি (Chingri r Bati Chochori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছ গুলো কে নুন হলুদ মাখিয়ে কিছু ক্ষণ রেখে সরষের তেল এ ভেজে নিতে হবে।
- 2
কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে আলু কুচি গুলো দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নুন হলুদ লঙ্কা গুড়ো দিয়ে নেড়ে জল ঢেলে দিতে হবে। চাপা দিয়ে আলু সিদ্ধ হতে দিতে হবে।
- 3
মিনিট দশ পর ঢাকনা খুলে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো কে দিয়ে দিতে হবে। আরো মিনিট পাঁচেক হলে জল শুকিয়ে মাখো মাখো হলে কাঁচা সরষের তেল ছড়িয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 4
গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তৈরী চিংড়ির বাটি চচ্চড়ি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14692452











মন্তব্যগুলি (2)