নিরামিষ এঁচোড় রেজালা (niramish enchor rezala recipe in Bengali)

নিরামিষ এঁচোড় রেজালা (niramish enchor rezala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এঁচোড় ভালো করে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে সেদ্ধ বসাতে হবে প্রেসার কুকারে ।
- 2
এরপর সেদ্ধ এঁচোড় অল্প নুন ও অল্প আদা বাটা ও টক দই দিয়ে ম্যরিনেট করে রাখতে হবে ৩০ মিনিট ।
- 3
৩০ মিনিট পর কড়াইতে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিতে হবে।
- 4
এরপর তেলে আদা ও হিঙ বাটা দিয়ে একটু কষে নিয়ে কাজু ও পোস্ত বাটা, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে একটু কষতে হবে ১০ মিনিট ।
- 5
১০মিনিট খুব ভালো করে কষতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায় ।
- 6
এরপর ম্যরিনেট করে রাখা এঁচোড় কড়াইতে দিয়ে দিতে হবে। ও ১৫ মিনিট কষতে হবে ও প্রয়োজনে জল দিতে হবে।
- 7
১৫ মিনিট পর কসুরি মেথিপাতা গুঁড়ো দিয়ে ২ মিনিট নেড়ে নিতে হবে
- 8
এরপর একে একে ঘি, গরম মশলা, কেওড়া জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম ।
- 9
এরপর একদম শেষে কেশর পাউডার দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো এঁচোড় রেজালা ।
- 10
এরপর পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটার সাথে গরম গরম পরিবেশন করতে হবে এঁচোড় রেজালা ।। ঠাকুরের ভোগেও অভিনবত্ব রাখবে এই রেসিপি।
Similar Recipes
More Recipes



























মন্তব্যগুলি (4)