আমের চাটনি (aamer chutney recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া
গরমে যে ফলটি আমাদের খাদ্যাভ্যাসের এক অন্যতম অঙ্গ হয়ে দাড়ায় তাহল আম । আম দিয়ে তৈরী নানান খাবারের মধ্যে আমের চাটনি সর্বাপেক্ষা জনপ্রিয় ।তাই আজ তৈরী করেছি আমের চাটনি ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে ১/২ চা চামচ সর্ষের তেল গরম করে ১ চা চামচ পাঁচফোড়ন ও ১ চা চামচ শুকনো লংকা কুচি ফোড়ন দিতে হবে ।
- 2
এবার তাতে ৩ কাপ চিনি ও সামান্য জলে ভাপানো লম্বা ফালি করে কাটা ১ কেজি কাঁচা আম ও ১ চা চামচ নুন দিতে হবে ।
- 3
১৫ মিনিট চিনির রসে ফোটানোর পর তাতে ২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে আরো ৫ মিনিট ফোটাতে হবে ।
- 4
এরপর চিনির রস সামান্য ঘন হলে তা একটি পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে আমের চাটনি ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)