আচারী আলু (achaari aloo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সবথেকে প্রথমে আলু 70 % সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালঙ্করে ঠান্ডা করে নিতে হবে
- 2
এবার কড়াইয়ে সাদা তেল ভালো পরিমানে দিয়ে ডুবো তেলে আলু গুলো লাল করে ভাজতে হবে একটু নুন আর খুব অল্প হলুদ হলুদ দিতে হবে আর ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভাজতে হবে
- 3
এবার ওই কড়াইয়ে 3 টেবিল চামচের মতো তেল রেখে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে লাল করতে হবে তারপর গোটা জীরে, কালো জীরে, হিং হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কার দিয়ে ভাজা আলু গুলো দিয়ে মসলার সঙ্গে 3 মিনিট মেলাতে হবে
- 4
এরপর মসলার সঙ্গে আলু ভালো কোরে কসা হয়ে গেলে একটা বাটি তে সোর্সে পাউডার, অল্প কস্তুরী মেথি 1 কাপ জলে গুলে দিয়ে ভালো করে মিলিয়ে আবার 2 কাপ জল দিয়ে ঢেকে 7 মিনিট রান্না করতে হবে মসলার সঙ্গে আলু মিলে যাবে তারপর ঢাকনা খুলে সুখিয়ে নিতে হবে যেন চার পাশে দিয়ে তেল রং বেরিয়ে আসে
- 5
আলু মাখা মাখা হয়ে এলে উপর দিয়ে কস্তুরী মেথি ছড়িয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করুন
- 6
এই রান্না তা টক ঝাল মিষ্টি লাগে লুচি পরোটা সঙ্গে খুব ভালো লাগবে
- 7
এবার বাকি মসলা একের পর এক দিতে হবে মেথি গুঁড়ো,ক্রাস্ট ধনে, নুন,আদার গুঁড়ো, মৌরি গুঁড়ো আমচুর পাউডার, বিট নুন,চিনি দিয়ে অল্প অল্প জলের চিতে মসলার সঙ্গে ভেজে ভেজে আলুর সঙ্গে ভাজতে হবে এই স্টেপ তা খুব প্রয়োজন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি