ডাব চিংড়ি (Daab Chingri recipe in Bengali)

Chandana Pal @chandana_pal_100
ডাব চিংড়ি (Daab Chingri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে। অপরদিকে একটা ডাব নিয়ে তার মুখটা বড়ো করে কেটে নিয়ে জল আর শাঁস বারকরে নিতে হবে।
- 2
এবার মিক্সিতে দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা আর ডাবের শাঁস কে বেটে নিতে হবে। সব বাটা মসলা, চিনি, তেল, ডাবের জল আর নারকেল এর দুধ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছকে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 3
এবার ডাবের মধ্যে চিংড়ি মাছ ভরে ডাবের মুখটা আটকে উপর দিয়ে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে হবে।
- 4
একটা বড়ো পাত্রে জল গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ডাবটা রাখতে হবে। এবার পাত্রটা চাপা দিয়ে ১০ মিনিট কম আঁচে ভাপিয়ে নিতে হবে। ৫ মিনিট রেখে ডাবটা বারকরে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15504072










মন্তব্যগুলি (9)