পোহা ভেজি রোষ্টি (Poha veggie roasti recipe in Bengali)

#স্ন্যাক্স
#BaburchiHut
আমি বিকালের জলখাবার/স্নাক্স হিসেবে বানিয়েছি পোহা ভেজি রোষ্টি। এটি একটি আমাদের দেশীয় খাবার এবং অত্যন্ত পুষ্টিকর, রুচিকর, স্বাস্থ্যকর ও খুব সহজ একটি রন্ধন প্রনালী। বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খুব পছন্দ করে। আমি বাবুর্চিহাট কে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি ছাঁকনি তে ১ চায়ের কাপের এক কাপ চিড়া নিয়ে তাকে ধুয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। চিড়া ফুলে উঠলে একটি মিক্সিং জারে ভেজা চিড়া, তাতে ৩ চামচ সুজি,৩ চামচ চালের গুঁড়া, কুচি করা আলু সেদ্ধ, ১/২ কাপ দধি,১/২ কাপ জল দিয়ে ব্লেন্ড করে একটা ভারী ব্যাটার বানাতে হবে।
এবার একটা পাত্রে ব্যাটার টা ঢেলে তারমধ্যে সব সবজি কুচি মিশিয়ে এবং চিলিফ্লেক্স, জিরা গুঁড়া, পরিমাণমত নুন ও হলুদগুঁড়া মিশিয়ে ১/২ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
১/২ ঘন্টা পড়ে ১/৪ চামচ বেকিং সোডা মিশিয়ে তার উপর ১ চামচ লেবুর রস দিয়ে যেই ফুটি ফুটি উঠতে থাকবে তখন একটা প্যনে সাদা তেল ব্রাশ করে ২ হাতা গোলা দিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। একটা একটা করে ভাজতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি