সুজি ও আলুর ফিঙ্গার চিপস্

#BaburchiHut
#স্ন্যাক্স
এই রেসিপি টা একবার তৈরি করেছিলাম আমার বাচ্চাদের জন্য তারা খুব মজা পেয়েছিল।
সুজি ও আলুর ফিঙ্গার চিপস্
#BaburchiHut
#স্ন্যাক্স
এই রেসিপি টা একবার তৈরি করেছিলাম আমার বাচ্চাদের জন্য তারা খুব মজা পেয়েছিল।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা আলু সিদ্ধ করে নিতে হবে।
- 2
এক কাপ সুজির সঙ্গে আলু সিদ্ধ টা ভালো করে মেখে নিতে হবে।
- 3
মাখানো মিশ্রণ টা তে এক এক করে লবণ, তেল, কাচা মরিচ কুচি,
ধনিয়া পাতা কুচি ও চটপটি মশলা মিশিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। - 4
এইবার একটা বেলুন পিড়িতে ডো টা ভালো করে রুটির মতো বেলে নিতে হবে।
- 5
এইবার ওই রুটি টা কে একটা ছুরি দিয়ে সরু করে কেটে নিতে হবে ফিঙ্গার চিপস্ মতো করে।
- 6
এইবার গ্যাসের চুলায় একটা করাইয়ে বেশি করে তেল দিয়ে গরম করে নিতে হবে।
- 7
তেল গরম হলে আস্তে আস্তে ফিঙ্গার চিপস্ গুলো ভেজে একটা 🍽️ প্লেটে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
- 8
হয়ে গেল আমার সুজি ও আলুর ফিঙ্গার চিপস্
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (16)