কুলচা (kulcha recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দার সাথে নুন,চিনি,টকদই,বাটার,বেকিংপাওডার, বেকিংসোডা ভালো করে মিশিয়ে পরিমান মতো জল দিয়ে মেখে নরম ডো বানিয়ে অল্প তেল লাগিয়ে ঢাকা দিয়ে 1থেকে 1 1/2ঘন্টা রেখে দিতে হবে।
- 2
এরপর ডোটাকে আবার 1-2মিনিট মেখে নিয়ে এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে।একটা লেচি বেলার সময় বাকিগুলো ঢাকা দিয়ে রাখতে হবে।বেলান চাকিতে তেল লাগিয়ে বড় আকারের রুটি বেলে তার ওপর জলের ছিটে দিয়ে ধনেপাতাকুচি,কসৌরীমেথি আর কালোজিরে দিয়ে বেলান দিয়ে আলতো চাপ দিয়ে রুটির সাথে আটকে দিতে হবে।
- 3
একটি তাওয়া গরম করে নিতে হবে। হাত জলে ভিজিয়ে রুটির ব্যাকসাইডে আলতো করে জল লাগিয়ে তাওয়া তে ছেড়ে দিতে হবে। ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। এবার রুটির চারপাশ দিয়ে জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।30সেকেন্ড পর একটি চিমটের সাহায্যে রুটি টি তুলে গ্যাসের ওপর ধরে সেঁকে নিয়ে ওর ওপর বাটার লাগিয়ে দিলেই তৈরী কুলচা। এবার পনীর, চানা মশলা অথবা চিকেন, মাটন যেকোনো পদের সাথে স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি