লুচি বুটের ডাল (luchi booter dal reccipe in Bengali)

#MJ
আমার মায়ের প্রিয় খাবার এইটি। আর বুটের ডালের রেসিপিও মায়ের। চটজলদি দেখে নেই মা কেমন করে বানাতেন?
লুচি বুটের ডাল (luchi booter dal reccipe in Bengali)
#MJ
আমার মায়ের প্রিয় খাবার এইটি। আর বুটের ডালের রেসিপিও মায়ের। চটজলদি দেখে নেই মা কেমন করে বানাতেন?
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ময়দা,আটা, নুন, চিনি,তেল ভালো করে মেখে ময়াম দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে কিছু সময় রেখে দেই।
- 2
এদিকে প্রেসার কুকারে সারারাত ভেজানো বুটের ডাল ভালো করে ধুয়ে আন্দাজমতো নুন, কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে সেদ্ধ করে নেই। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,আদা বাটা দেই।
- 3
এবার একটি কড়াইতে তেল দিয়ে গরম হলে এতে এক টুকরো দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, মেথি ও মৌরি ফোরন দিয়ে নাড়াচাড়া করে এতে নারকেল কোরা দেই।
- 4
নারকেল কোরা ভালো করে ভেজে এতে ডাল সম্বার দেই। পরে এতে আদা কুচি দেই।
- 5
এবার এতে ঘি দিয়ে নামিয়ে নেই।
- 6
এখন ছোট একটি কড়াইতে ভেজিটেবল অয়েল পরিমাণমতো দিয়ে গরম হলে লুচি ভেজে নেই।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি