ভ্যানিলা চকো চিপস কেক(vanilla chocochips cake recipe in Bengali)

ভ্যানিলা চকো চিপস কেক(vanilla chocochips cake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে টকদই এর মধ্যে বেকিং সোডা টা দিয়ে সেটাকে মিশিয়ে ৫ মিনিট রাখতে হবে। ৫ মিনিট পরে দই টা ফুলে উঠবে।
- 2
একটা চলনির মধ্যে ময়দা, আটা, বেকিং পাউডার একসাথে নিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়া মিশ্রণ থেকে ২ চা চামচ নিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ চকো চিপস দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে।
- 3
অন্য একটা পাত্রে সাদা তেল, চিনি একসাথে নিয়ে ফেটাতে হবে ৫ মিনিট। মিশ্রণ টা একটু ক্রীমি হয়ে এলে ভ্যানিলা এসেন্স দিতে হবে। আবার ফেটিয়ে নিতে হবে চিনি টা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত।
- 4
বেকিং সোডা মেশানো টক দই টা এর সাথে মিশিয়ে ২ মিনিট ফেটাতে হবে।
- 5
চেলে রাখা শুকনো উপকরণের মিশ্রণটা ৩ বার ধাপে ধাপে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। একবার করে শুকনো উপকরণ দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথড এ মেশাতে হবে। সবকিছু ভালোকরে মিশিয়ে নিতে হবে।
- 6
ময়দা মেশানো চকো চিপস গুলো এই পর্যায়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে।
- 7
একটা কেক টিন এ তেল ব্রাশ করে তার ওপর ময়দা ছড়িয়ে নিতে হবে।
- 8
মাইক্রোওভেন টা কনভেকশন মোডে ১৬০° সেলসিয়াস এ ৫ মিনিট প্রিহিট করতে হবে। প্রিহিট করার সময় লো রেক টা মাইক্রোওভেনের ভিতর রাখতে হবে।
- 9
ব্যাটার টা গ্রিস করা কেক টিন এর মধ্যে ঢেলে দিতে হবে। ওপর থেকে চকো চিপস ছড়িয়ে ১০ বার টেপ করে নিতে হবে।
- 10
৫ মিনিট প্রি হিট হয়ে গেলে কেক টিন টা দিয়ে ১৬০° সেলসিয়াস এ ৩০ মিনিট বেক করে নিতে হবে। ৩০ মিনিট পরে টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে কেক টা হয়েছে কিনা। না হলে আরো ৫ মিনিট বেক করতে হবে।রুম টেম্পারেচার এ এলে ডিমোল্ড করে ওয়্যার রেক এ রেখে ঠান্ডা করে নিতে হবে।
- 11
ঠান্ডা হয়ে গেলে উপর থেকে গুঁড়ো চিনি ছড়িয়ে স্লাইস করে পরিবেশন করতে হবে ভ্যানিলা চকো চিপস কেক।
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (14)