এগ ডেভিল(Egg devil recipe in bengali)
সপ্তাহের প্রচলিত রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলো খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে নিতে হবে। এরপর আলু গুলো ও ডিম গুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।পিঁয়াজ,রসুন ও আদা মিহি করে কুঁচিয়ে নিতে হবে।
- 2
একটি কড়াই তে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে। তাতে আদা কুঁচি দিয়ে ওরা নিতে হবে। তার উপর পিঁয়াজ কুচি দিয়ে ভেজে সিদ্ধ করা আলু চটকে তাতে সব মশলা ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রন তৈরি করে নিতে হবে। ডিম গুলো র খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিতে হবে।
- 3
আুলর মিশ্রন টি নামিয়ে ঠান্ডা করে সেটা বাটির মতো করে তাতে অর্ধেক ডিম রেখে পুরো কভার করে ডিমের আকার করতে হবে।ময়দাও কর্ণফ্লাওয়ার এ পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন মিশ্রন তৈরি করে নিতে হবে।
- 4
এরপর এগুলো কর্ণফ্লাওয়ারও ময়দার মিশ্রণে চুবিয়ে নিয়ে তা থেকে তুলে আর একটি পাএে রাখা ব্রেডক্রামসের উপর ডিম গুলো
রেখে ভালো করে কোট করে নিতে হবে।এরপর কড়াই তে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে এগ ডেভিল গুলো ভেজে নিতে হবে।এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (3)