চিকেন পিজ্জা (Chicken pizza recipe in Bengali)

চিকেন পিজ্জা (Chicken pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে আটা নিয়ে তার মধ্যে একে একে লবণ, তেল, বেকিং পাউডার,বেকিং সোডা ও টকদই দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টা।
- 2
একটা বাটিতে চিকেন,ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো স্বাদমতো নুন ও সামান্য সাদাতেল দিয়ে ভালো করে মেখে রাখতে হবে 15 থেকে 20 মিনিট।
- 3
অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে গ্রেট করা রসুন দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং তারপর সেটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে।
- 4
এক ঘন্টা পর আটার ডো থেকে বড় মাপের লেচি করে একটু মোটা করে বেলে নিয়ে ফ্রাইং প্যানে সেটাকে পাতিয়ে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে।
- 5
এরপর বেলে রাখা ডো তে মাখন, পিৎজা সস ও মেয়োনিজ মাখিয়ে নিন।
- 6
তারপর তাতে পেঁয়াজ কুচি,রেড বেলপেপার কুচি ও রান্না করা মাংস কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে ও
ওপর থেকে চীজ,অরিগ্যানো ও চিলিফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। - 7
তারপর গ্যাসে প্যান বসিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না হতে দিতে হবে।
- 8
১০ মিনিট পর দেখে নিন চিজ মেল্ট হয়ে গেছে কি না আর পিজ্জা ভালোভাবে হয়ে গেছে কি না।
- 9
পিৎজা পুরো হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)
Beautiful presentation too👌👌
😊
Do take some time to visit my recipes to like and comment. Follow too for encouragement🌷