আম পান্না

#ঝটপট
এই গরমে ইফতারে আমার বাসায় মেহমান এলে ড্রিংস্ হিসেবে আমি চটজলদি এই আম পান্না তৈরি করবো,কারণ এখন কাঁচা আমের সময়। এবং কাঁচা আম দিয়ে তৈরি আম পান্না একটি অনেক রিফ্রেশিং ড্রিংক,যা রোজাদারের ইফতারে পরিতৃপ্তি এনে দিবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আম গুলো ধুয়ে চামড়া ছাড়িয়ে গ্ৰেটারে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিবো। এবং একটি হাড়িতে আমের স্লাইস গুলো দিয়ে সাথে চিনি,স্বাদ মতো বিট লবণ ও সামান্য পানি দিয়ে আম সিদ্ধ করে নিবো।আম মোটামোটি নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো।
- 2
এবারে ব্লেন্ড করা আমের মিশ্রণের সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি, গোলমরিচ গুঁড়া,পুদিনা পাতা ও লেবুর রস মিশিয়ে আবারো ব্লেন্ড করে নিবো।
- 3
ব্যাস হয়ে গেল দারুন স্বাদের আম পান্না। এবারে গ্লাসে ঢেলে পুঁদিনা পাতা দিয়ে গার্ণিশ করে পরিবেশন করবো ইফতারে মেহমানদের জন্য লোভনীয় একটি ড্রিংক কাঁচা আমের আম পান্না। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)