ডাল মাখনি (Dal makhni recipe in Bengali)
দারুন সুস্বাদু পদ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব ডাল এক জায়গাতে করে নিলাম । টমেটো কুচি করে নিয়ে, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, তেজপাতা ও সব মশলা গুছিয়ে নিলাম ।পিঁয়াজ, রসুন কুচি করে নিলাম ।আদা বেটে নিলাম ।
- 2
সব ডাল ভালো করে ধুয়ে নুন, হলুদ ও সামান্য তেল দিয়ে তিন চারটি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।
- 3
এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে ।
- 4
ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে, এর মধ্যে রসুন কুচি দিয়ে নেড়ে পিঁয়াজ কুচি মিশিয়ে নেড়ে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিতে হবে ।
- 5
এই সময়ে ধনেগুঁড়ো ও তড়কা মশলা দিয়ে ভাজা হলে ওরমধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে । স্বাদ দেখে নিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে ।
- 6
সব ডাল একসাথে নেড়ে ফুটে এলেই ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে । এবার উপরে এক চামচ বাটার ছড়িয়ে দিতে হবে । তাহলেই তৈরী ডাল মাখনি ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি