রান্নার নির্দেশ
- 1
পুরু তলদেশ যুক্ত প্যানে ঘন সরওয়ালা দুধ ফোটান।
- 2
এতে চিনি, মাওয়া কোড়া, তেজপাতা মিশিয়ে নাড়ুন।
- 3
যখন দুধ ফুটে অর্ধেক পরিমান হবে, আগুন থেকে নামিয়ে নিন এবং ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন।
- 4
এবার এতে বাদাম কুচি যেমন পেস্তা, কাজু,আমন্ড মেশান।
- 5
আমের মুখ কেটে ভেতর থেকে আঁটি বার করে নিন। আমকে টুকরো করবেন না।
- 6
এবার একে একে ওই বীজবিহীন আমের মধ্যে দুধের মিশ্রণটি ঢালুন এবং আমগুলো আগে কেটে রাখা মুখ দিয়ে বন্ধ করুন।
- 7
এবার ডিপ ফ্রীজ এ প্রায় ৪-৫ ঘন্টা রাখুন।
- 8
সম্পূর্ন জমাট বাঁধা আম নিন এবং খোসা ছাড়িয়ে রিং আকৃতিতে কেটে নিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312009












মন্তব্যগুলি