রুই মাছের মুড়িঘন্ট(Rui macher muri ghonto recipe in Bengali)

বাঙালি দেশীয় খাবার হিসেবে মুড়িঘন্ট বেশ পরিচিত। মাছের মাথা ও বিভিন্ন অংশ দিয়ে মুগের ডালের সাথে তৈরী করা যায় মজাদার এই খাবারটি। ভাত, পরোটা, রুটির সাথে খেতে দারুণ লাগে।চলুন দেখে নেয়া যাক কিভাবে এটি তৈরী করা যায়।

রান্নার নির্দেশ
- 1
রান্নার শুরুেতেই মুগডাল স্বল্প আঁচে বাদামী করে ভেজে নিতে হবে। মাছের আঁশটে গন্ধ দূর করতে একে লবণ ও লেবুর রস দিয়ে মিনিট দশেক মেখে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
এবার লবণ – হলুদ দিয়ে মেখে সোনালী করে ভেজে নিতে হবে
- 3
কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পিয়াজ কুচি একটু লালচে করে ভেজে ভাজা জিরার গুড়া বাদে একে একে বাকি মশলা, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 4
তারপর এতে ডাল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
- 5
দশ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে মাছ দিয়ে দিতে হবে।
- 6
এবার মাছকে কষানোর পালা। মাছ যখন কিছুটা ঝোল কষে আসবে, তখন তাতে আরো ১ কাপ পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে।
- 7
৬-৮ মিনিট পর ঢাকনা তুলে বেরেস্তা ও ভাজা জিরার গুড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।
- 8
আরো ৩/৪ মিনিট পর ঘি ছড়িয়ে নামিয়ে পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করিুন।
Made this recipe? Share a Cooksnap!
Let Tanxeena Milee know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি